31 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

বগুড়ায় মোটরসাইকেলের ২ আরেহী নিহত

 সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড় এলাকায় মাইক্রোবাস চাপায় এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। মঙ্গলবার(৬এপ্রিল) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আফচার আলী (৭০)। সে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত শহীদ উদ্দিনের ছেলে।

আফচার আলীর ছেলে সাজেদুল ইসলাম বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে সাইকেলে চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন বাবা। বায়োজিদ লিংক রোড অতিক্রমকালে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাবাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকালে মাইক্রোবাস চাপায় আহত বৃদ্ধকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এসময় জরুরী বিভাগের চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ২৪/সবুজ শর্মা শাকিল, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী