31 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নৈশপ্রহরীর মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদে প্রেমিকের ডাকের সারা দিতে এসে ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার রিনি (২০) নামের এক কলেজ ছাত্রীর প্রাণ গেল। সোমবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহতাবস্থায় প্রথমে স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্হা অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
রিনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আপেল মাহমুদ জানান, হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে সানজিদাকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বাবা মোহাম্মদ আলম জানান, সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। বিকেলে মাহমুদের ফোন পেয়েই সানজিদা বাসা থেকে বের হয়েছে। এরপর রাতে জানতে পারি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ২ভাই ২বোনের মধ্যে সে ছিল ২য়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রাকের ধাক্কায় রিনি নামের একটি মেয়ে মারা গেছেন। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

বিএনএনিউজ/আজিজুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী