27 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২


বিএনএ, বরিশাল : বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার কসবা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল থেকে টেকেরহাট পরিবহণ নামে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা করে। এ সময় বরিশালের উদ্দেশে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়।

তিনি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু