23 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৩টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে।

পরে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের এক হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার