25 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বামী হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামীর বিচার চেয়ে স্ত্রীর মাইকিং

স্বামী হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামীর বিচার চেয়ে স্ত্রীর মাইকিং

স্বামী হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামীর বিচার চেয়ে স্ত্রীর মাইকিং

বিএনএ, বরিশাল: জমি বিরোধকে কেন্দ্র করে স্বামী দেবপ্রসাদ কর্মকারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামির বিচার চেয়ে বরিশালের সড়কে মাইকিং করেছেন নিহতের স্ত্রী শাবানা কর্মকার। বুধবার (৬ মার্চ) বরিশাল প্রেসক্লাব ও আদালতপাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ একাধিক সড়কে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক নিয়ে মাইকিং করেন তিনি।

ঘটনার ৩ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় প্রধানমন্ত্রীসহ জনসাধারণের কাছে স্বামী হত্যার বিচার চান তিনি।

এর আগে ২০২১ সালের ৪ মার্চ নিখোঁজ হন দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজের ৪ দিন পর বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের একটি বাগানে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে এলিজাবেথ কর্মকার বাদী হয়ে ২০২১ সালের ২২ এপ্রিল আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। সেই মামলায় গত ৪ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার হন প্রধান আসামি ফিরোজ ভাট্টি। ফিরোজ আগৈলঝাড়ার বাকলা গ্রামের কাদের ভাট্টির ছেলে।

নিহতের স্ত্রী শাবানা কর্মকার বলেন, নিহত দেবপ্রসাদ কর্মকার ও একই এলাকার কাদের ভাট্টির ছেলেদের সাথে ১৯৭১ সাল থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। সেই ঘটনার জেরে নিখোঁজ হন দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজের ৪ দিন পর তার মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় একাধিক ছায়া তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে প্রধান আসামিকে গ্রেপ্তার করলেও আসামি প্রভাবশালী হওয়ায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন