26 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রক্সিকাণ্ড থেকে মুক্ত রাবির দুই ইউনিট

প্রক্সিকাণ্ড থেকে মুক্ত রাবির দুই ইউনিট


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে গঠিত ‘সি’ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল (৫ মার্চ) ও আজ বুধববার (৬ মার্চ) সম্পন্ন হয়েছে। তবে এ দুই ইউনিটে এখনো পর্যন্ত প্রক্সিকান্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিগত বছরগুলোতে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সবচেয়ে বেশি প্রক্সিকাণ্ডের ঘটনা ঘটে।

গতবছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাকে সহায়তাকারী রাবি ছাত্রলীগের নেতাসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মা রেহেনা বেগম জড়িতদের নাম উল্লেখ করে নগরের মতিহার থানায় আলাদা দুটি মামলা করেন।

এ বছর প্রক্সিকাণ্ড ঠেকাতে প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বছর প্রক্সিকাণ্ডের মতো কলঙ্কজনক ঘটনা যেন না ঘটে—সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার কয়েক ধাপের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে; এ বছর সেলফি সিস্টেমও যুক্ত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে গতকাল ‘সি’ ইউনিট ও আজ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের ঘটনা ঘটেনি।বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী পরীক্ষাগুলোতেও এ বিষয়ে সর্তকতা অবলম্বন করবে।”

বুধবার (৬ মার্চ) ইউনিট-এ, গ্রুপ-১ (সকাল ৯টা থেকে ১০টা), গ্রুপ-২ (বেলা ১১টা থেকে ১২টা), গ্রুপ-৩ (দুপুর ১টা থেকে ২টা) ও গ্রুপ-৪ (বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩ এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং ও গ্রুপ-৪ ১৮ হাজার ৬৯৭ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।

আগামীকাল বাণিজ্য অনুষদ ও আইবিএ-এর সমন্বয়ে গঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ বছর তিনটি ইউনিটে ৩৯০৪ টি আসনের জন্য লড়াই করছেন ১ লাখ ৮৫ হাজার ৬৮০ জন ভর্তিচ্ছু।

বিএনএ/সাকিব, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ