29 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় ৫ ইটভাটাকে জরিমানা

আশুলিয়ায় ৫ ইটভাটাকে জরিমানা


বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটার মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (০৫ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আশুলিয়া বাজার ও তুরাগ এলাকার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স ও মাটি ব্যবহারের হলফনামা ছাড়া অবৈধভাবে ভাটা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভাটাগুলোর মধ্যে আলী আশরাফ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা ও ভাটার মুখ ভেঙ্গে দেয়া হয়, মেঘনা ব্রিকসকে এক লাখ টাকা, তুরাগ ব্রিকসকে এক লাখ টাকা ও আশুলিয়া ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালানা করা হয়েছে। এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ও মাটি ব্যবহারের হলফনামা না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪ এবং ১৮ ধারায় অপরাধ করায় পাঁচটি ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট