27 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘ফিরে দেখা’ ইলিয়াস কাঞ্চন-রোজিনা

‘ফিরে দেখা’ ইলিয়াস কাঞ্চন-রোজিনা

রোজিনা

বিনোদন ডেস্ক: ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-রোজিনা। তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ছবি। আবারো একসঙ্গে ‘ফিরে দেখা’ ছবিতে দেখা যাবে তাদের। এবার প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকবেন তারা। এই ছবির একটি দৃশ্যে বাউল রূপে দেখা যাবে তাদের।

একসঙ্গে কাজ করা সম্পর্কে রোজিনা বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই অনেক ভালো একজন মানুষ। তার সঙ্গে অনেক কাজ করেছি। অবার নতুন করে কাজ হচ্ছে। দারুণ একটা অনুভুতি। আশাকরি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। রোজিনা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এই ছবিটি ২০১৯-২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান।

এ ছবিতে ইলিয়াস কাঞ্চন এলাকার পরিচিত মানুষ এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রোজিনার ভাই ও মূল চরিত্রে থাকবেন চিত্রনায়ক নিরব। নিরবের বিপরীতে এই ছবিতে ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী স্পর্শিয়া। ‘ফিরে দেখা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন তারা।

ছবিটিতে নিরবের চরিত্রের নাম আমিন। ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা সে। স্পর্শিয়াকে দেখা যাবে নাসিমা চরিত্রে। কদিন আগে রাজবাড়ীর গোয়ালন্দে গিয়েছে ‘ফিরে দেখা’ টিম। রাজবাড়ীতেই ২০ দিন হবে শুটিং।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট