28 C
আবহাওয়া
৩:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ফের সভাপতি হলেন ফজলে করিম চৌধুরী

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ফের সভাপতি হলেন ফজলে করিম চৌধুরী

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ফের সভাপতি হলেন ফজলে করিম চৌধুরী

বিএনএ, ঢাকা: আবারও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  সভাপতি হলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সরকার দলের এই এমপি একাদশ সংসদেও এ কমিটির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জিল্লুল হাকিম), সদস্য বিদায়ী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), সরকার দলের এমপি শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), গোলাম ফারুক খন্দকার প্রিন্স (পাবনা-৫)। অপরদিকে কমিটির সদস্য হিসেবে স্বতন্ত্র সংসদ সদস্যরা হলেন- ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (নেত্রকোনা-৩), সাইফুল ইসলাম (ঢাকা-১৯) ও শফিকুর রহমান (রাজশাহী-২) ।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা