28 C
আবহাওয়া
৩:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে কর্ণফুলী উপজেলায় পরিচালিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানিয়েছেন, অভিযানে মাসুদ অ্যাগ্রো ফুড প্রসেসিং কোম্পানি লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা মেয়াদোত্তীর্ণ ঘি দিয়ে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা শুঁটকি সংরক্ষণ করেছিল।

আধুনিক চকলেট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাধ্যতামূলক নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে চকলেট উৎপাদন, কাঁচামাল সংরক্ষণে অব্যবস্থাপনা, ফুড এডিটিভস ও উৎপাদিত পণ্যের মেয়াদে সামঞ্জস্যতা না থাকায় জরিমানা করা হয়েছে।

নূর সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য ভেজাল সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার, পচা মিষ্টি সংরক্ষণ, বিচারিক কার্যক্রমে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়ক স্টাফসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফারহান ইসলাম।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা