20 C
আবহাওয়া
৬:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে এবার একুশে বইমেলা শিরীষতলায়

চট্টগ্রামে এবার একুশে বইমেলা শিরীষতলায়


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। পঞ্চম বারের মত এ বইমেলাকে ঘিরে সিআরবিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বইমেলা শেষ হবে ২ মার্চ। ১৩৭টি প্রকাশনা সংস্থার স্টল সহ এবারের মেলায় স্টল থাকবে ১৬০টি।

চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এবং অন্যান্য শিল্প–সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাই সম্মিলিতভাবে এ মেলা বাস্তবায়ন করছে।

প্রচার প্রচারণার অভাবে গত কয়েক বছরের বই মেলা তেমন জমে উঠেনি বলে অভিযোগ প্রকাশকদের। তারা বলেন, বিগত কয়েকটি বইমেলার আয়োজন জিমনেশিয়াম মাঠে হওয়ায় নিরাপত্তা নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। সিআরবিতে যা নিশ্চিত করা জরুরি।

মেলা কমিটির আহ্বায়ক ও চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, শেষ মুহূর্তে শিরীষতলায় মেলা করার অনুমতি পাওয়ায় আমাদের প্রস্তুতি নিতে খুব তাড়াহুড়া করতে হয়েছে। তাই সবকিছু যোগাড় করতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তা দিয়ে মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। তাছাড়া চসিকের ২টি গাড়ি দিয়ে ৪১ ওয়ার্ডে প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন লাগানো হচ্ছে। মেলাপ্রাঙ্গণের সৌন্দর্য বাড়াতে লাইটিং করা হবে।

বিএনএনিউজ/রেহানা, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা