23 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আত্মীয়ের কেনা জুসে অচেতন পুরো পরিবার

আত্মীয়ের কেনা জুসে অচেতন পুরো পরিবার


বিএনএ, কক্সবাজার : এক আত্মীয়ের কেনা জুস খেয়ে কক্সবাজারের টেকনাফে শিশুসহ একই পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

পরিবারের ৮ সদস্যরা হলেন- হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার আবু বক্করের মেয়ে নাসিমা আক্তার (১৮) ও সেলিনা (১৯), আবু বক্করের ভাই আব্দুর রহিমের মেয়ে রাফিয়া (৩), রাফসানা (৫), নাজমা (৯) ও ছেলে রামিম (৭) এবং আরেক ভাই জসিম উদ্দিনের ছেলে শাওন (২) ও মো. জালালের ছেলে জিসান (৩)।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। তিনি বলেন, রোববার সন্ধ্যায় আবু বক্করের বাড়িতে এক আত্মীয় বেড়াতে আসেন। তিনি দোকান থেকে শুকনো খাবার ও বড় একটি জুসের প্যাকেট সঙ্গে এনেছিলেন। ওই জুস বাড়ির লোকজন পান করার কিছুক্ষণ পরই সবাই অচেতন হয়ে পড়ে। পরে বাড়ির অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থদের চাচা জহির আহমেদ বলেন, বেড়াতে আসা এক আত্মীয়ের আনা প্যাকেটজাত জুস পান করার ২ থেকে ৩ মিনিটের মধ্যে বাড়ির আটজন অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে সকলেই অচেতন হয়ে পড়ে।
প্রথমে তাদের উদ্ধার করে হ্নীলা স্টেশনের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতালে পাঠান।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান জহির।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, রোববার রাত ১১ টার দিকে টেকনাফ থেকে অচেতন অবস্থায় শিশুসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জ্ঞান ফেরে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বিএনএ/বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা