25 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখা উচিত–জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখা উচিত–জ্বালানি প্রতিমন্ত্রী

নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানো হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী রোববার (৬ ফেব্রুয়ারি)  তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলিস্থ জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় ফাইল ও অফিস ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, অটোমেশনে দ্রুত যেতে হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্য, তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপলাইন ও গ্যাস পাইপের লিকেজ, গ্যাসের অপচয়, বকেয়া বিল, তিতাসের দুর্নীতি ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মূল্য বৃদ্ধি করবে বার্ক (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। গ্রাহক যেন অসন্তুষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এখন বিপিসি’র ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান হচ্ছে।

টিকাটুলিস্থ জোনাল অফিস এসময় তাদের লোকবল কমসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

 

bnanews24. SGN

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন