25 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা

বিএনএ ডেস্ক :  জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

লতার মৃত্যুতে একাধিক টুইট বার্তায় ভারতের নরেন্দ্র মোদি লিখেছেন, ‘তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যাঁর সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তিনি সবসময় উন্নত ও সমৃদ্ধ ভারত দেখতে চেয়েছিলেন।’

টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার(৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । তার বয়স হয়েছিল ৯২ বছর।

এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। গত ৯ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পর তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা