23 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কমেছে করোনা শনাক্ত

চট্টগ্রামে কমেছে করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে কমেছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৬১। এদিন চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার (৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।  নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

নতুন আক্রান্ত ২৮২ জন নগরের ও ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪৬ জন। এর মধ্যে নগর এলাকায় ৮৯ হাজার ৬৬০ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৩৮৬ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার