34 C
আবহাওয়া
৫:২৩ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শেখ রাসেলকে হারালো শেখ জামাল

শেখ রাসেলকে হারালো শেখ জামাল

শেখ রাসেলকে হারালো শেখ জামাল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-২ গোলে উড়িয়ে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার (৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলায় জামালের জয়ে জোড়া গোল করেন জোবে। এছাড়া একটি করে গোল পান সিল্লাহ ও কানর্ফম। এ জয় দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ধানমন্ডির জায়ান্টরা।

খেলার ৩৮তম মিনিটে গোল করেন সিম্বা। পরে প্রথমার্ধের যোগ করা সমেয় জোবে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর দ্রুতই ব্যবধান আরও বাড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন জোবে (৫৯)। তবে দশ মিনিট পরেই একটি গোল শোধ করেন শেখ রাসেলের মোনেকে। কিন্তু ৭৪তম মিনিটে শেখ জামালের কানর্ফম পেনাল্টি থেকে গোল করে রাসেলকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন। যদিও ৮২তম মিনিটে রাসেলের দুশোবেকভ এক সান্ত্বনার গোল পান।

বিপিএলে পাঁচ ম্যাচের সবকটিতে জেতা জামাল ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৬ ম্যাচের ১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ঢাকা আবাহনী। আর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে শেখ রাসেল।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি