28 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

বিএনএ বিশ্বডেস্ক :  জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ দেখে ইসলাম গ্রহণ করেছেন আমেরিকান এক নারী। উইসকনসিনের বাসিন্দা ওই নারী ইসলাম গ্রহণের পর তার নাম রেখেছেন খাদিজা।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক (খৃষ্টান)। একপর্যায়ে তিনি মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন ইংলিশ ভার্সনে পড়া শুরু করেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে খাদিজা নামের নওমুসলিম ওই নারী বলেন, আমি ওই সিরিজটি যখন চোখে পড়লো তখন এর পুরোটা (একটি পর্ব) দেখলাম। এভাবে আমার দেখা শুরু হলো। নেটফ্লিক্সে ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো।

বিশেষ করে আরতুগ্রুল সিরিজে মহিউদ্দিন ইবনে আরাবীর সংলাপগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। তার কথাগুলো অনেকবার তাকে কাঁদিয়ে গেছে।

তিনি বলেন, আমি নতুন ইতিহাস জানতে আগ্রহী। কিন্তু যখন এটি আমি দেখি তখন আমার চোখ খুলে গেছে। ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়, এভাবে আমি আরও বেশি দেখতে থাকি।  ইসলামের প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা