18 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কাল রোববার টিকাদান শুরু

কাল রোববার টিকাদান শুরু

কাল রোববার টিকাদান শুরু

বিএনএ, ঢাকা : আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারী) সারাদেশে করোনার টিকা দেয়া হচ্ছে। রাজধানীর ঢাকার ৫০টিসহ পুরো দেশে   এক হাজার ৫টি হাসপাতালে এ টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর অধিদপ্তর জানায় , রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০০টি টিম এই টিকাদানে কাজ করবে ।এদিকে রোববার (৭ ফেব্রুয়ারি) যারা টিকা নেবেন, তাঁদের কাছে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে মুঠোফোনে খুদে বার্তা পৌঁছে যাবে। স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে করোনা টিকা গ্রহণের লক্ষ্যে ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন।প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা।

এর আগে গত  বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানান,, প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেয়া হবে। আর এজন্য সরকারের হাতে রয়েছে ৭০ লাখ টিকা।

’বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা