25 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কোথায় হারালেন ন্যান্সি?

কোথায় হারালেন ন্যান্সি?

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে। কারণ ন্যান্সি জানিয়েছেন, সেটা সবচেয়ে কম শব্দে বললে, অসৌজন্যমূলক মন্তব্যের জেরেই ফেসবুক ছেড়েছেন তিনি।

ন্যান্সি বলেন, গতকাল ফেসবুক পেজ আনপাবলিশড করেছি। এত অসৌজন্যমূলক মন্তব্য আমি আর নিতে পারছি না। ফেসবুকে ছবি পোস্ট করলে (বিশেষ করে কোনো নারী তারকা) সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা আসলে নেওয়া কঠিন।

ন্যান্সি আরো বলেন, অনেকেই বলে ব্যাপারটি ইগনোর করতে। আমি করেছি, কিছু নোংরা মন্তব্যকারীদের পেইজ থেকে ব্যান করেছি। কিন্তু বাচ্চা, সংসার আর গান সামলে এসব করে ওঠা কঠিন।

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমায় প্লেব্যাক করে ক্যারিয়ার শুরু করেন। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালের ‘প্রজাপতি’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা