20 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে যুবদলের সাবেক নেতা গুলিতে নিহত

রাউজানে যুবদলের সাবেক নেতা গুলিতে নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ির সামনে  দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা জানে আলম সিকদার (৫১) নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী সিকদারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জানে আলম সিকদার একই এলাকার হামদু মিয়ার ছেলে। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্বগুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, অলিমিয়া হাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মোটরসাইকেলযোগে তিনজন মুখোশধারী এসে গুলি করে পালিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ