18 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জামবাহী বাসে আগুন

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জামবাহী বাসে আগুন

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জামবাহী বাসে আগুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে  নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চান্দগাঁও এলাকার  ইউসেফ মাবিয়া-রশিদিয়া টেকনিক্যাল স্কুলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া বাসে এই ঘটনা ঘটে। তবে এ সময় গাড়িতে নির্বাচনী সামগ্রী ছিল না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম-৮ আসনে ইউসেফ মাবিয়া-রশিদিয়া টেকনিক্যাল স্কুলে ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি বাস যায়।বাসটি থেকে কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নামিয়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। সন্ধ্যার দিকে বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।পরে ফায়ার সার্ভিস  আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা