28 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫


বিএনএ, কক্সবাজার :কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলের সময় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছে ৫ জন। শনিবার (৬ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, যুবদল নেতা জয়নাল, ছাত্রদল নেতা রিফাত, তাহিনুল করিম ও সাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নির্বাচনবিরোধী মিছিল করে। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে তারা। পরে পুলিশের সঙ্গে  সংঘর্ষ বাঁধে তাদের। একপর্যায়ে ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে।

পেকুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আজাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনবিরোধী মিছিল করছিলাম। এ সময় পুলিশ অহেতুক আমাদের ওপর গুলি চালায়।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছুড়ে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত