25 C
আবহাওয়া
৯:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিএনপি নেতা হিরণ গ্রেপ্তার

ময়মনসিংহে বিএনপি নেতা হিরণ গ্রেপ্তার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক মামলার আসামী বিএনপি নেতা আহম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে জেলার গৌরীপুর বাজারে নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়

শতাধিক মামলার আসামি বিএনপি নেতা আহম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‍্যাব জানায়, দ্বাদশ নির্বাচন বানচাল, জনমনে আতঙ্ক সৃষ্টি ও ভোটার উপস্থিতি কমানোর উদ্দেশ্যে জনমত তৈরির লক্ষ্যে আহম্মদ তায়েবুর রহমান হিরণ সন্ধ্যায় গৌরীপুর উত্তর বাজার এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। লিফলেট বিতরণ করার মূল উদ্দেশ্যেই ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করা। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে ময়মসসিংহ র‍্যাব-১৪’র উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের