18 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিএনএ, শরীয়তপুর: ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ১৫ ‍মিনিটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নে ঘটে। ফলে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কাটার সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে রাত ১১টা ১৫ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা