29 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে গভীর রাতে ট্রাকে আগুন

সিলেটে গভীর রাতে ট্রাকে আগুন

আগুন

বিএনএ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে গভীর রাতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত দুইটার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাতে সিলেটের দিকে যাচ্ছিল ট্রাকটি। লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই ট্রাকটি পুড়ে যায়।

অগ্নিসংযোগের সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী অন্যান্য যানগুলো দিক পরিবর্তন করে ভিন্নপথে নিজ নিজ গন্তব্যে যান। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি ইয়ারদৌস হাসান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট