18 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে প্রতিকৃতি ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

বুধবার (৫ জানুয়ারি) শিক্ষক সমিতির নব-নির্বাচিত সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এসময় নোবিপ্রবি শিক্ষক সমিতির নব-নির্বাচিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘শিক্ষা ও গবেষণায় আমাদের আরও এগিয়ে যেতে হবে তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব’।

পরিচিতি পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার ও ড. ফিরোজ আহমেদ।

বিএনএ/ শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা