27 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কোটি টাকার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

কোটি টাকার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

কোটি টাকার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ১ কোটি ১১ লাখ টাকার ৩৭ হাজার ১৫ ইয়াবা বড়িসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ( ৫ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পের মনোরঞ্জন ধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও রামু চা বাগান এলাকার নিমাই ধরের স্ত্রী পটরানী ধর (৪০)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে যাত্রীদের দেহ তল্লাশি করে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৭ হাজার ১৫ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার দাম আনুমানিক ১ কোটি ১১ লাখ টাকা।

তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা