28 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আয়কর ফাঁকি:সাঈদীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১১ ফেব্রুয়ারি

আয়কর ফাঁকি:সাঈদীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১১ ফেব্রুয়ারি

আয়কর ফাঁকি:সাঈদীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১১ ফেব্রুয়ারি

বিএনএ,ঢাকা ( আদালত প্রতিবেদক ) : আয়কর ফাঁকির অভিযোগে মানবতাবিরোধী অপরাধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ বিচারিক আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তৎকালীন সহকারী কর কমিশনার মাসুমা খাতুন। এদিন তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আদালত নতুন এ দিন ধার্য করেন।এর আগে সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীই একমাত্র আসামি।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা