23 C
আবহাওয়া
৫:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রাবন্তীর ভাঙা সংসার জোড়া লাগছে!

শ্রাবন্তীর ভাঙা সংসার জোড়া লাগছে!

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে হয়। সে ঘর বেশিদিন টিকেনি। এরপর গেল বছরের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন টলিগঞ্জের এই লাস্যময়ী অভিনেত্রী। এরইমধ্যে গুঞ্জন ছড়িয়েছে স্বামী রোশানের সঙ্গে থাকছেন না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তারপর এ জুটির মনস্তাত্ত্বিক টানাপোড়েন সামনে আসে, যা তিক্ততা বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু দূরত্ব ভুলে কাছে আসছেন শ্রাবন্তী-রোশান! অন্তত শ্রাবন্তীর গত কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে তাই ধারণা করছেন নেটিজেনরা।

সোমবার (৪ জানুয়ারি) এক পোস্টে শ্রাবন্তী লিখেছেন—‘কঠিন পথ সবসময়ই সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়।’

এদিন আরেকটি ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। তাতে কোনো ক্যাপশন দেননি, শুধু ‘মন মস্তমগন’ শিরোনামের গান ব্যাকগ্রাউন্টে বাজতে থাকে। এদিন শ্রাবন্তী আরেকটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়—পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন—‘ভেতরের উজ্জ্বলতা নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই।’

কথাগুলোর মধ্যে জিতে যাওয়ার এবং সাফল্যের শক্তি আঁচ করছেন শ্রাবন্তীর অনুরাগীরা।

তবে মঙ্গলবার (৫ জানুয়ারি) একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘উঠো এবং জ্বলো। নতুনভাবে শুরু করো।’ বিশেষ করে এই পোস্টের পরই নেটিজেনদের প্রশ্ন—তবে কি রোশান ফিরেছেন শ্রাবন্তীর কাছে! নতুন বছরে জীবনটা নতুন করে সাজাচ্ছেন তারা! যদিও বরাবরের মতো এবারো চুপ শ্রাবন্তী-রোশান।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে