28 C
আবহাওয়া
৫:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

বিএনএ, কক্সবাজার: দিনদুপুরে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইমাম হোসেন (৩০)। সে ক্যাম্প-১ ইস্ট এর জি-১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

তিনি বলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ওই ক্যাম্প এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু