25 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে চোলাই মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে চোলাই মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে চোলাই মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ড্রাইভার (৪৬) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালী বাড়ী গেইটের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি ৩শত লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার মধ্যম করলডেঙ্গা আন্নু বলি বাড়ীর আহাম্মদ নবীর ছেলে।

আরও পড়ুন: বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ২ শত লিটার চোলাই মদ পাওয়া গেছে। অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১শত লিটার পরিমাণ মদ ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামী আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ৫টি পৃথক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা