28 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর

জবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিএনএ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা আগামী ৭ তারিখ প্রকাশ করা হবে।

রোববার(৫ ডিসেম্বর) জবি রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বর তারিখ সকল শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে এবং ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।
এছাড়াও বলা হয়, সংগীত,চারুকলা,নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন এই চারটি বিশেষায়িত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পর বিভাগ অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd তে পাওয়া যাবে। উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে ২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়বে ১৪ জন।
বিএনএ নিউজ/ সাহিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু