25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু

করোনা আপডেট: ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু

বিশ্বে করোনায় প্রাণ গেল আরও ৭৬৪১ জনের

বিএনএ ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত মারা গেছে ২৮ হাজার ১ জন। এ ছাড়া ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।

রোববার(  ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সবশেষ মারা যাওয়াদের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী। এর মধ্যে ঢাকায় পাঁচ ও ময়মনসিংহে একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন