23 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন, সর্বস্ব লুট

তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন, সর্বস্ব লুট


বিএনএ, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার(৫ ডিসেম্বর) ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন,গতকাল সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। তাদের ধারনা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা