31 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস নদীতে পড়ে নিহত ২৩

বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস নদীতে পড়ে নিহত ২৩

বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস নদীতে পড়ে নিহত ২৩

বিএনএ ডেস্ক : কেনিয়ায়  বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হওয়ার সময় বাস নদীতে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ ডিসেম্বর) দেশটির রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন।

স্থানীয় গভর্নর চ্যারিটি এনগিলু এক টুইট বার্তায় জানান , একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ি আমরা। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও মরদেহ থাকতে পারে বাসের ভেতরে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে চার শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কেনিয়া রেডক্রস ও নিরাপত্তা সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি বাসটিতে কতজন যাত্রী ছিলেন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!