28 C
আবহাওয়া
১০:৩৮ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত


বিএনএ, ঢাকা : পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। বুধবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিন দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, এখন থেকে বিমানের প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজন করা হবে। স্কুল নির্মাণে রাজউকের ভবন নির্মাণ নীতিমালা সঠিকভাবে মানা হয়নি।

কিছু কিছু স্থাপনা যেমন: হাসপাতাল, স্কুল, ওয়্যার হাউজ, স্মল ইন্ডাস্ট্রি এমন স্থাপনা বিমানবন্দর এলাকায় যাতে স্থাপন না করা হয় সে বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে লক্ষ্য রাখতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বলে জানান প্রেস সচিব।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিহতদের মধ্যে বেশিরভাগই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ