27 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা

পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা


বিএনএ, ঢাকা: আর্থিক সংকটে থাকা দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলো তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক পৃথক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোকে এই সিদ্ধান্ত জানায়।

অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

পত্রে বলা হয়েছে, ৫ নভেম্বর থেকে উল্লিখিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর আওতায় এগুলো পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই পাঁচ ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন শরিয়াভিত্তিক ব্যাংক গঠন করা হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হতে পারে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বুধবার বিকেল ৪টায় ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে এসব ব্যাংক তারল্য সংকট, বিশাল পরিমাণ শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির কারণে কার্যত দেউলিয়া অবস্থায় পড়ে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা