30 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বিএনএ,গাজীপুর: গাজীপুর মহানগরের কলম্বিয়া মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সিএনজেড গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু জানান, গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। পরে সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা