30 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর ফিনল্যান্ড যাত্রা

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর ফিনল্যান্ড যাত্রা

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর ফিনল্যান্ড যাত্রা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী “হাবা-আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেম”র আমন্ত্রণে রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন।

তিনি ঢাকা থেকে সোমবার (৬ নভেম্বর) সোয়া ৭টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের তুর্কু শহরে উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সেখানে হাবা কোম্পানির তৈরি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন সিস্টেম প্রত্যক্ষ করবেন।

তাঁর একান্ত সচিব আবুল হাশেম সফরসঙ্গী থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ড সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ডে অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র-১ ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে পৌঁছাল বহুল কাঙ্খিত ট্রেন

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত