30 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন


বিএনএ, ঢাকা :বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের যাত্রী মো. সবুজ (৩০) দগ্ধ হয়েছে। সবুজ রমজান পরিবহনের একটি বাসের চালক।

রোববার সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে সবুজকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।দগ্ধ সবুজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে মেরুল বাড্ডায় ভাড়া থাকেন তিনি। তার স্ত্রী রাশেদা বেগম জানান, খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভাই আমার স্বামী তো বাসের ড্রাইভার। হেয় তো কোনো রাজনীতি করে না। হ্যারে কেন পুড়াইয়া দিল। আমার এক ছেলে এক মেয়ের ভবিষ্যৎ অহনে কী হইব।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘সকালের দিকে সবুজ নামে দগ্ধ এক বাসচালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ। তার চিকিৎসা চলছে।’

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালীন ডেমরায় সড়কে দাঁড় করিয়ে রাখা অছিম পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে ঘুমাচ্ছিলেন চালকের দুই সহকারী নাইম ও রবিউল। আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় নাইমের।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু