24 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসে আগুন, দগ্ধ ১

রাজধানীতে বাসে আগুন, দগ্ধ ১

বাস

বিএনএ ডেস্ক: বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচির শুরুতে রাজধানীতে এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা অবরোধের শুরুতে সকাল ৯ টার দিকে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এতে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে বাসটি। এ ঘটনায় দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সবুজ মিয়া ও তার স্বজনরা জানান, পরিবার নিয়ে তিনি থাকেন মেরুল বাড্ডা এলাকায়। রমজান পরিবহনের বাস চালক তিনি। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই এর গেটের পাশে আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে