20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে পদ হারালেন ৬ ছাত্রলীগ নেতা

বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে পদ হারালেন ৬ ছাত্রলীগ নেতা

বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে পদ হারালেন ৬ ছাত্রলীগ নেতা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিয়ে পদ হারালেন ইউনিয়নের ৬ ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ হারানো ৬ ছাত্রলীগ নেতারা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মেজবাউল আলম ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন চৌধুরী।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী বলেন, ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে বাঁশবাড়িয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন শওকত আলী জাহাঙ্গীর। তবে এই ছয়জন নৌকার হয়ে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা