26 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায়  দেশে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৯৬

করোনায়  দেশে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৯৬

করোনায়

বিএনএ, ঢাকা : করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯০ জনে।

একই সময়ে শনাক্ত হয়েছে ১৯৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। একদিনে সুস্থ হয়েছে ১৭৮ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৫ বিভাগে করোনায় কেউ মারা যায়নি। ঢাকা ছাড়া অন্য বিভাগ চারটি হলো- খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর।

শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৪৬টি। এর বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। এখন পর্যন্ত সর্বমোট ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিএনএ/ ওজি,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের