27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে আ’লীগ থেকে বহিষ্কার ৫ ‘বিদ্রোহী’প্রার্থী

গাজীপুরে আ’লীগ থেকে বহিষ্কার ৫ ‘বিদ্রোহী’প্রার্থী

আ’লীগ সংলাপে যাচ্ছে ১৭ জানুয়ারি

বিএনএ, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে  বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন,উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আশরাফউদ্দিন খান আলআমীন, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, বারিষাব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আতাউজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও বারিষাব ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. বাছির মোত্তাকিম, তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তরগাঁও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান প্রধান এবং চাঁদপুর ইউনিয়নের নলগাঁও গ্রাম কমিটির সদস্য ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন খান।

শুক্রবার (৫ নভেম্বর)  দুপুরে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধানের স্বাক্ষরিত পত্রে জানা যায়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক বৃহস্পতিবার ইউনিয়ন ও গ্রাম কমিটি থেকে ওই  পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়।

বিএনএনিউজ/এম.এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ