20 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাহিত্যে নোবেল পেলেন ইয়োন ফসে

সাহিত্যে নোবেল পেলেন ইয়োন ফসে

সাহিত্যে নোবেল পেলেন ইয়োন ফসে

বিএনএ ডেস্ক : নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন । বৃহস্পতিবার (৫ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করে।

জন ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে। ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

এর আগে, গত ২ অক্টোবর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রথমদিনে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যানের নাম ঘোষণা করা হয়। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

পরেরদিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।

এ ছাড়া বুধবার রসায়নে নোবেল পুরস্কার পান ফরাসি গবেষক মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা