26 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপের প্রথম ম্যাচ: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপের প্রথম ম্যাচ: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপের প্রথম ম্যাচ টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বিএনএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের প্রথম ম্যাচ। কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন টম ল্যাথাম।

গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড। চার বছর পর তাদের লড়াই দিয়েই পর্দা উঠছে নতুন এক বিশ্বকাপের।

প্রথম ম্যাচ খেলা শঙ্কায় ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। শেষ পর্যন্ত তাকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এদিকে কিউইদের একাদশে নেই পেস বোলার লকি ফার্গুসন।

আরও পড়ুন: কুবি আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন