23 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে সাজেদা (৪৫) নামের এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) চায়না বিল্ডিং এলাকার একটি বাসা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাজেদার বাড়ি ময়মনসিংহের তারাকান্দি। কয়েক মাস আগে তিনি ওই বাসায় কাজে যোগ দেন।

রাত সাড়ে ১০টার দিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে এ ঘটনা ঘটেছে। প্রথমে আমরা খবর পাই ওই গৃহপরিচারিকা গলায় ফাঁস দিয়েছেন। বিকেল ৩টার দিকে গিয়ে দেখি ভিকটিমের মাথায় রক্ত লেগে আছে, আঘাতের চিহ্নও আছে। মরদেহ যেভাবে ঝুলছিল, তাতে আমাদের সন্দেহ হচ্ছিল।

এম এ মোর্শেদ বলেন, আমরা গৃহকর্তা ও তার স্ত্রীকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের গ্রামের বাড়ি খবর দেওয়া হয়েছে। সেখান থেকে লোকজন আসছে। তারা এলে আরও বিস্তারিত জানতে পারবো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার