21 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইথিওপিয়ায় স্কুলে বিমান হামলা : নিহত অর্ধশতাধিক

ইথিওপিয়ায় স্কুলে বিমান হামলা : নিহত অর্ধশতাধিক


বিএনএ, বিশ্বডেস্ক : ইথিওপিয়ায় একটি স্কুলে বোমা হামলায় অন্তত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির তাইগ্রে অঞ্চলে যে স্কুলে এ হামলায় চালানো হয় সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল।  মানবিক সহায়তা সংস্থার দুজন কর্মী ও তাইগ্রে বাহিনীর বরাত দিয়ে বুধবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফেডারেল ও আঞ্চলিক সরকারের সঙ্গে ২ বছর ধরে সংঘাত চলাকালে আদি দাইরো শহরে এই বিমান হামলাকে সবচেয়ে মারাত্মক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইতোমধ্যে সংঘাতের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।

বিমান হামলা থেকে রক্ষা পাওয়ারা মানবিক সহায়তা সংস্থার কর্মীদের জানান, এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।

তবে এ ঘটনায় ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেজেসে টুলু, সামরিক মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেনে সেয়ুম কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী