29 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগের লুটপাটে জাতি আজ সংকটে: ফখরুল

আওয়ামী লীগের লুটপাটে জাতি আজ সংকটে: ফখরুল

আওয়ামী লীগের লুটপাটে জাতি আজ সংকটে: ফখরুল

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে। দুর্ঘটনা নয়, সরকারের ব্যর্থতায় বিদ্যুৎ খাতে এমন দুর্যোগ নেমে এসেছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, অপরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতির কারণেই জনগণের ভোগান্তি লেগেই আছে। জবাবদিহি ও দায়িত্বশীলতার অভাবে রাষ্ট্রের সকল খাতে অব্যবস্থাপনা। আওয়ামী লীগ এই জাতির জন্য বোঝা হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা না গেলে দেশের এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে না।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী