27 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র: কাদের

বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র: কাদের

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না

বিএনএ ডেস্ক: দেশের জনগণ ভালো করেই জানে বিএনপির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র। যতবারই তারা ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবসহ বিএনপির অন্যান্য নেতাদের দেশবিরোধী বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু হয়েছে, তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের ছদ্মবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে এক ধরনের পরিহাস।

এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরেই, এমন দাবি করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, তাই গণতন্ত্র বিকাশ ও তা সমুন্নত রাখতে আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী